Friday, June 5, 2009

অনলাইনে টাকা উপার্জন শুরু করবেন (পর্ব দুই)

অনলাইনে ব্লগ লেখা আর ব্লগ থেকে পয়সা কামানোর মধ্যে অনেকগুলো ফারাক আছে। প্রথম ফারাক হলো Keyword Research। আমরা যখন নিজের জন্য ব্লগ লিখি তখন যা ইচ্ছে তাই লিখি – তাতে কোনো সমস্যা নাই, কিন্তু যখন টাকা কামানোর জন্য ব্লগ লিখি কিংবা ওয়েবসাইট বানাই তখন অবশ্যই অবশ্যই এবং অবশ্যই keyword এর দিকে নজর দিতে হয়। এছাড়া ব্লগ লিখা ৯৯% ই বেকার শ্রম।
প্রথমে বলে নেই কি কি বিষয় নিয়ে আলোচনা করব:

১. Keyword কি?
২. কিভাবে Keyword সার্চ করবেন?
৩. কেন keyword সার্চ করবেন?

—————————————————–
১. Keyword কি?
—————————————————–
হালকাভাবে বলতে গেলে প্রতিটি শব্দই একেকটা Keyword। কিন্তু ওয়েবমাষ্টার কিংবা ব্লগারদের ভাষায় বলতে গেলে বলতে হয়, সাধারন মানুষ যে শব্দগুলো সার্চ ইঞ্জিনে খোঁজ করে, ওগুলোই Keyword। যেমন ধরুন – আপনি ফায়ারফক্স ডাউনলোড করবেন, কিন্তু ফায়ারফক্সের ওয়েবসাইটের ঠিকানা ভুলে গেছেন, তাহলে কি করবেন? গুগলে যাবেন আর সার্চ করবেন Firebox browser download এবং রেজাল্ট পেজের পছন্দসই লিংক ধরে ওয়েবসাইটে যাবেন এবং ডাউনলোড করবেন। এক্ষেত্রে Firebox browser download ই হবে একটি keyword phrase। তাই কোনো ওয়েবসাইট যদি এই keywordগুলোকে টার্গেট করে ওয়েবপেজ বানায় এবং (অন্যান্য ফ্যাক্টরগুলো ঠিক থাকে, হাজারো ফ্যাক্টর আছে) তবে ওই ওয়েবসাইটে গুগল সার্চে ভাল করার সম্ভাবনা থাকে।

—————————————————–
২. কিভাবে keyword সার্চ করবেন?
—————————————————–
Keyword সার্চ করার জন্য অনেকগুলো টুল পাওয়া যায়। তবে আপনার নিজের ব্রেনই সবচেয়ে কার্যকরী টুল। প্রথমেই নিজেকে পাঠকের স্থানে রেখে চিন্তা করে দেখুন – তার জায়গার আপনি হলে কি করতেন? কি সার্চ করতেন? ওগুলোই আপনার প্রাথমিক keyword। এভাবে একটা লিষ্ট বানান।
এখন ওই শব্দগুলো গুগলে সার্চ করুন এবং দেখুন অন্যরা keyword ব্যবহার করছে। ওদের keyword জানতে হলে browser এ title দেখুন। তাছাড়া মাউসের ডান বোতাম ক্লিক করে view source ক্লিক করে meta keyword এবং meta description খুজে দেখুন। তাছাড়াও পুরো আর্টিকেলে একবার চোখ বুলান। keywordগুলো নজরে এসে যাবে। এই ক্ষমতাটা প্রতিদিন অভ্যাসে ফলে অর্জন করতে পারেন। এরপর আপনার লিস্টির সাথে মিলিয়ে দেখুন এবং অপ্রয়োজনীয় keywordগুলো বাদ দিয়ে দিন।
এবার গুগলের একটা টুলের কথা বলব। এটার লিংক https://adwords.google.com/select/KeywordToolExternal এই টুলটা ফ্রী এবং ভালই কাজে আসে। এবার আপনার বানানো লিস্টের keyword গুলো সার্চ করে দেখুন। আপনার keywordএর সর্ম্পকিত অন্যান্য keyword সম্বন্ধে ধারনা পেয়ে যাবেন। এছাড়াও জানতে পারবেন কি পরিমান পাঠক ওই keywordগুলো সার্চ করছে। এবার আপনার পছন্দমতো keyword লিস্ট করে আপনার পোষ্টে ব্যবহার করতে পারেন। এছাড়াও keyword সার্চ করার অনেক টুল আছে – যেমন http://www.google.com/trends , http://freekeywords.wordtracker.com/ , http://www.keyworddiscovery.com/search.html , http://50.lycos.com/ ইত্যাদি। কিভাবে keyword করতে হয় সেটা আরোও জানতে পারবেন এই পোষ্টে: http://www.hasan-online.com/2008/07/14/how-to-search-best-keyword-phrase-for-search-engine-optimization/
—————————————————–
৩. কেন keyword সার্চ করবেন?
——————————————————
সার্চ ইঞ্জিন থেকে পাঠক পেতে অবশ্যই আপনাকে keyword সার্চ করতে হবে। সার্চ ইঞ্জিনের কাছে ছবি, গান, এনিমেশনের কোনো মূল্য চাই – তাই যতই পোষ্ট করুন না কেন কোনো লাভ নাই। তাই পোষ্ট করার আগে keyword এর দিকে নজর দিন এবং পোষ্টে বার বার keyword ব্যবহার করুন। keyword গুলো category, label ইত্যাদি ক্ষেত্রেও ব্যবহার করুন। পোষ্ট লিখবার ক্ষেত্রে keyword গুলো ৬% থেকে ১০% এ সীমাবদ্ধ রাখুন।
এছাড়াও Title এ keyword ব্যবহার করুন। যেমন : Bangladesh vs India Match এর বদলে Watch Live Cricket Match | Bangladesh vs India দিয়ে পোষ্ট লিখলে সার্চইঞ্জিনের কাছে সেটা বেশি গ্রহনযোগ্য হবে।
আশা করি পরের পোষ্টে keyword সার্চ করার গুরুত্ব আরোও আলোচনা করব। আজ এ পর্যন্তই।

Thursday, June 4, 2009

অনলাইনে টাকা উপার্জন শুরু

অনলাইনে টাকা উপার্জন শুরু করবেন (পর্ব এক)

কিভাবে অনলাইনে টাকা কামানো যায় - তা সবাই জানতে চেয়েছেন। এই বিষয়ে সহযোগিতা চেয়েছেন। কথা অনুসারে দশজনকে ওয়েবসাইটের জন্য নির্বাচিতও করেছি। আর যারা নির্বাচিত হননি, তাদের বলেছিলাম তাদেরকে সাধ্যমতো সাহায্য করব। তাদের জন্যই আজকের আমার এই পোষ্ট। আশা করি সময় নিয়ে পড়বেন এবং কাজে লাগাতে চেষ্টা করবেন। আর আমি তো আছিই - এমন পোষ্ট আসতেই থাকবে আশা করি

আমি সামহোয়ারইনে্র কাছে কৃতজ্ঞ যে আমাকে ব্লগের সাথে পরিচয় করে দিয়েছে। মূলত সামহোয়ারইনের হাত ধরেই ব্লগের রাজ্য আগমন - আমার আগের পোষ্টে এই নিয়ে লিখবার চেষ্টা করেছি। যা হোক, ওইদিকে আজ আর পা বাড়াচ্ছি না। আপনারা কিভাবে শুরু করবেন - তাই নিয়েই দুটো কথা বলি

বিনা টাকায় ব্লগ কিভাবে শুরু করবেন তা নিয়েই আলোচনা করব। এতে আয় কম হবে কিন্তু সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই ভবিষ্যতে সামান্য কয়েকটা টাকা খরচ করে যাতে ভালভাবে শুরু করতে পারেন - সেদিকটাই আলোচনা করব

এখন বাংলাদেশে বেশ কয়েকটি কমিউনিটি ব্লগ আছে, সামহোয়ারইন, প্রথমআলো ব্লগ, সচলায়তন, আমারব্লগ ইত্যাদি। এগুলো আপনি আপনার মনের ভাব প্রকাশ করতে পারবেন ঠিকই কিন্তু পয়সা পাবেন না। কারন এগুলোতে পয়সা কামানোর জন্য কোনো ব্যবস্থা নাই। তাই পয়সা যদি কামাতেই হয় তো নিজের ব্লগ থাকতে হবে। এধরনের ব্লগের জন্য Wordpress কিংবা BlogSpot ফ্রিতে ব্লগ খুলতে পারবেন - কিন্তু এই ব্লগগুলো টাকা কামানোর জন্য যথেষ্ট নয়। তাতে কি - অভিজ্ঞতা তো হল

প্রথমে চোখের সামনের পর্দাটা খুলে দিন - আপনারকে ভাবতে হবে আপনার ব্লগ শুধু বাংলাদেশের মানুষ পড়বে না, বরং পুরো বিশ্বের লোকদের আপনার ব্লগের পাঠক বানাতে হবে। তাই দু:খজনক হলেও কিছু করার নাই - বাংলায় লেখা বাদ দিতে হবে। বাংলায় এমনিতেই পাঠক কম, তার ওপর বাংলা সাইটে এ্যাড পাওয়া যায়্ না

নিজেকে নিজে প্রশ্ন করে দেখুন - আপনি কি ভাল জানেন কিংবা কি বিষয়ে কথা বলতে পারেন। সেটিতেই ব্লগ বানাতে পারেন। অযথা যে বিষয়ে জানেন না, সে বিষয়ে ব্লগ বানাতে গিয়ে হিত বিপরীত হতে পারে। ধরুন, আপনি হাতে সুন্দর করে মেহেদি দিতে পারেন - সে বিষয়েও ব্লগ বানাতে পারবেন। আপনাকে কেউ মারবেও না, পিটাবেও না - বরং ভাল লিখতে পারলে বারবার ঘুরে ফিরে আসবে আপনার ওয়েবসাইটে

এবার কি করবেন? দৌড়ায় গিয়ে ব্লগ লিখতে যাবেন না। সময় নিন। যে বিষয়ে ব্লগ বানাতে যাচ্ছেন, গুগলে খোঁজ নিয়ে দেখুন অন্যরা সেই বিষয়ে কি লিখছে কিংবা ওই বিষয় সার্চ করলে কোন কোন ওয়েবসাইট আগে আসছে। ওই ওয়েবসাইটগুলোর কি কি ভাল দিক আছে, কি কি ক্ষেত্রে তারা মনোযোগ দিয়েছে, কি কি ফিচার আরোও এ্যাড করা যেত ইত্যাদি। এবার এই সব ফিচারগুলো লিপিবদ্ধ করুন। ভবিষ্যতে খুবই কাজে আসবে

এখন, keyword বাছাই করতে হবে। এটা খুবই দরকারী একটা বিষয়। তাই এই পোষ্ট এটাকে অন্তভুক্ত করে তার মর্যাদাহানি করতে চাই না। আশা করি পরের পোষ্টে এই নিয়ে বিস্তারিত লিখব

এই ফাঁকে আমাদের নতুন ফোরামে ঘুরে আসতে পারেন। ফোরামটি বেশ জমে উঠেছে - এখানে ফ্রিতে যোগ দিন, ঘুরে ফিরে দেখুন কে কি জানতে চেয়েছে, সেগুলো পড়ে দেখুন উপকারে আসবে। আবার আপনারও যদি কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। সবাই মিলে উওর দেব। আমাদের ফোরামের মূল লক্ষ্যই হল কিভাবে ওয়েবসাইট বানানো যায়, সার্চ ইঞ্জিন থেকে কিভাবে অনেক অনেক পাঠককে আপনার ওয়েবসাইটে নিয়ে আসবেন, কিভাবে ব্লগ থেকে টাকা পেতে পারেন ইত্যাদি

Friday, May 15, 2009

ইন্টারনেটে ফ্রীল্যান্স লেখালেখি এবং উপার্জন

ইন্টারনেটে ফ্রীল্যান্স লেখালেখি এবং উপার্জন- (পর্ব এক)

-কমার্স বা অনলাইন বিজনেস সম্পর্কে আমরা সবাই হয়তো কিছু না কিছু জানি। কিন্তু, ইন্টারনেটের বদৌলতে আমাদের নিজস্ব সৃজনশীল প্রতিভাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, সে সম্পর্কে আমরা অনেকেই মোটেই সচেতন নই। আপনি কি জানেন, কোনরকম দৈহিক পরিশ্রম বা পুঁজি ছাড়াই শুধুমাত্র আপনার মেধা মননকে কাজে লাগিয়ে আপনি ঘরে বসেই মোটামুটি সম্মানজনক একটা আয় করতে পারেন? এই আয় হতে পারে আপনার প্রধান আয়ের চেয়ে অনেকগুন বেশি। আপনি যদি একজন কম্পিউটার/সফটওয়ার্ প্রোগ্রামার, গ্রাফিক ডিজাইনার, ডাটা এন্ট্রি অপারেটর অথবা ওয়েব ডেভেলপার হয়ে থাকেন, তাহলে ইন্টারনেট কর্মসংস্থান সাম্রাজ্যের অনেকটাই আপনার। মাসিক ভিত্তিতে আপনার জন্য হাজার কিংবা লাখ ডলারের কাজ আপনার জন্য অপেক্ষা করছে। ওয়েবে যেয়ে খুঁজলেই আপনি পেয়ে যাবেন এই অফুরন্ত সম্ভবনা। কিভাবে? একজন দক্ষ কম্পিউটার ব্যবহারকারী হিসেবে সেকথা আপনাকে বলা বাহুল্য। এই লেখাটি যেহেতু সাধারণ কম্পিউটার ব্যবহারকারীদের জন্য লেখা, আমাদের বিষয়বস্তুটি কিছুটা ভিন্ন

লেখালেখির কাজ আমরা অনেকেই করে থাকি। কেউ হয়তো নিতান্তই আত্ত্বিক বা মানসিক পরিতৃপ্তির জন্যই লিখে থাকি। কেউ হয়তো কাগজে বা ম্যাগাজিনে এই লেখালেখির মাধ্যমে কিছুটা উপার্জনও করি। কিন্তু আপনি জানেন কি, ইন্টারনেটে লেখকদের জন্য রয়েছে এক অমিত সম্ভবনা। শুধুমাত্র কয়েকশ শব্দের বিনিময়ে আপনি প্রতিদিন আয় করতে পারেন বেশ কিছু ডলার। ইন্টারনেটে মেধাভিত্তিক কাজের মাধ্যমে ঘরে বসে যারা আয় করতে ৎসাহী, তাদের অনেকই জানেন না কোথায় শুরু করতে হবে। যারা লেখক হিসেবে এই সুযোগটি কাজে লাগাতে চান, তাদের অবস্থাও একই রকম। আমি এই শুরু করা সম্পর্কেই কিছু কথা বলব। তার আগে, আসুন জেনে নেই কি ধরনের কাজ আপনার জন্য এই সম্ভাবনাময় জগতে অপেক্ষা করছে

ইন্টারনেটের লেখকদের জগত মূলতঃ দুটি ভাগে বিভক্ত। প্রথমটি পেশাদার লেখকদের জন্য আর অপরটি ফ্রীল্যান্স লেখকদের। দুটি জগতেই রয়েছে নিম্নলিখিত ধরনের কাজঃ

• Essay/paper/research writing
• Article writing
• Creative writing (গদ্য, কবিতা, সিনেমা বা বিজ্ঞাপনের কাহিনী ইত্যাদি)
• Technical writing (টেকনিক্যাল ম্যানুয়াল, how-to articles ইত্যাদি)
• Website content writing (ওয়েবসাইটের বিভিন্ন শাখার লেখা)
• Copywriting (কোন পণ্যের বাজারজাতকরণের জন্য promotional content লেখা)
• News/press release writing
• Blog posting (ব্লগ লেখা)
• Forum posting (ফোরাম লেখা)
• Review writing (কোন পণ্যের গুণগত বিশ্লেষণ লেখা)
• SEO অথবা Search Engine Optimization Writing (কোন বিষয়কে এমনভাবে লেখা যেন তা search engine সহজে খুঁজে পায়)
• Rewriting (পুনঃলিখন)

@পেশাদার লেখার কাজ

আপনি যদি পেশাদার লেখক হন, তাহলে বেশ কয়েকটি ওয়েবসাইটে আপনি সদস্য হয়ে লিখতে পারেন। এখানে আপনাকে নির্দিষ্ট চুক্তির অধীনে কাজ করতে হবে আর আপনাকে কিছু বিষয়ে সম্যক জ্ঞান রাখতে হবে, যেমনঃ

চুক্তির বিভিন্ন শর্তসমূহ।
পেশাদার লেখকদের জন্য নির্দিষ্ট নিয়মকানুন।
বিভিন্ন প্রচলিত লেখনীর ধরন যেমন MLA অথবা APA স্টাইল।
ভাষার উপর যথেষ্ট দখল।

পেশাদার লেখার কাজটা একটু জটিল এবং এর বাধ্যবাধকতাও অনেক। তবে পেশাদার লেখকদের সম্মানীর পরিমাণটাও বহুলাংশে বেশি।

@ফ্রীল্যান্স লেখার কাজ

অপরদিকে আপনি যদি নিতান্তই একজন সাধারণ বা ফ্রীল্যান্স লেখক হয়ে থাকেন, ইন্টারনেটে আপনার জন্য আছে বিস্তর কাজ। আসুন জেনে নেই, কোথায় এবং কিভাবে আপনি এই বিশাল জগতে পা বাড়াবেন

#ফ্রীল্যান্স আর্টিকেল ডিরেক্টরি বা সাইট

ফ্রীল্যান্স লেখকদের জন্য বেশ কিছু ওয়েবসাইট আছে যা মূলতঃ article directories হিসেবে পরিচিত। ফ্রীল্যান্স লেখকদের জন্য বেশ কিছু ওয়েবসাইট আছে যা মূলতঃ article directories হিসেবে পরিচিত। Ezine Articles (http://ezinearticles.com), Google Knol (http://knol.google.com), ArticleDashboard (www.articledashboard.com), Article Pros (www.articlepros.com), Article Directory (www.articledirectory.com) ইত্যাদি এমন কিছু সাইট। এখানে আপনি আপনার পছন্দের বিষয়ভিত্তিক লেখা জমা দিয়ে পারিশ্রমিক পেতে পারেন। এই পারিশ্রমিক হতে পারে সরাসরি কিংবা কোন affiliate program এর আওতাভূক্ত। যেমন, আপনি যদি ডিজিটাল ক্যামেরা নিয়ে একটি আর্টিকেল লিখেন এবং ওয়েবসাইটে আপলোড করেন তাহলে হয়তো একই ওয়েব পেইজে Google AdSense এর মত কিছু সম্পর্কিত বিজ্ঞাপন (contextual ad) ভেসে উঠবে। আপনার লেখা পড়তে পড়তে কোন পাঠক যখন বিজ্ঞাপনগুলো click করবে তখন sponsor ওয়েবসাইট এবং সেখানে বিজ্ঞাপনদাতা উভয়েই একটি নির্দিষ্ট অংকের অর্থ আয় করবে। এই বিজ্ঞাপনের আয়ের কিছু লভ্যাংশ আপনি পেয়ে যাবেন। তবে জেনে রাখা ভাল, ধরনের ফ্রীল্যান্স লেখার মাধ্যমে আয়ের পরিমাণ সাধারণতঃ কম হয়ে থাকে।